বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বাদ জুম্মা শহরের চৌমোহনাস্হ দিল্লি রেস্টুরেন্টে উপজেলা সভাপতি মুজিব আযহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির খান এর পরিচালনায় অনুষ্ঠিত দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সহ প্রচার সম্পাদক ছাত্রনেতা জায়েদ আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব হাফিজ জিল্লুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা তালামীযের সাবেক সভাপতি আলি রাব্বি রতন।
উপজেলা শাখার সহ তথ্য প্রযুক্তি সম্পাদক হাফিজ ফয়সল আহমদের কোরআন তেলাওয়াত ও সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাতের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন রাফি, সহ প্রচার সম্পাদক মাসুম হাজারি, প্রশিক্ষণ সম্পাদক রাসেল আহমদ রুবেল, চাদনীঘাট ইউনিয়ন সভাপতি আব্দুল মুমিত সুহেল, সহ সভাপতি নাহিদ আহমদ, গিয়াসনগর ইউনিয়ন সভাপতি বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, আখাইলকুরা ইউনিয়ন সভাপতি আকাইদুল ইসলাম জয়, কামালপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক লুবন আহমদ, প্রমুখ।
