বৃহস্পতিবার (২২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন ডেফলউড়া এলাকা থেকে ৩৪ বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ ও ৬ কেজি গাঁজা জব্দসহ মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন পন্ডিতনগর এলাকার আব্দুল মতিন’র ছেলে মাদক কারবারি মোঃ মামুন মিয়া(২৪)কে আটক করে র‌্যাব-৯।

পরবর্তীতে র‌্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আলামতসহ ধৃত ব্যাক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।

বিষয়টি দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।