সিলেটের শাহপরান থানা এলাকা থেকে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-৯।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১২টার দিকে এএসপি নাহিদ হাসান, এএসপি আফসান এর নেতৃত্বে আলীবাগ জামে মসজিদ এলাকা থেকে আব্দুল মতিন(৪৫)কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার ওবাইন বলেন, র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের ও আলামত সংস্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।
