হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের প্রায় ১ কেজি ওজনের ‘গোল্ড প্লেট’সহ জেদ্দা থেকে আগত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজের বি শিফট ও প্রিভেন্টিভ টিম।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ টিম) মো. সোলাইমান হোসেন জানান, আটক যাত্রীর নাম খোরশেদ আলম। তিনি রোববার বিকেল সাড়ে ৩টায় জেদ্দা থেকে আগত ফ্লাইট এসভি-৩০০৮ ফ্লাইটে দেশে ফেরেন।
তিনি আরও বলেন, গ্রিন চ্যানেলে নজরদারী ও তল্লাশির একপর্যায়ে ওই যাত্রী খোরশেদ আলমকে চ্যালেঞ্জ ও তল্লাশী করা হয়। তার সাথে থাকা ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগের ভেতরে থাকা ইলেকট্রিক হটপ্লেটের মধ্যে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ১টি গোল্ড প্লেট পাওয়া যায়। যার ওজন এক কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।
