পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাট হাতে চার-ছক্কার এক দানবীয় ইনিংস খেললেন প্রোটিয়া ব্যাটসম্যান রাইলি রুশো। কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে মাত্র ৪৩ বলে ১০০ রান তুলে নিয়েছেন মুলতান সুলতান্সের এ ব্যাটসম্যান।
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে রুশো বাউন্ডারি থেকেই তুলে নেন ৭৬ রান। তিনি ১০টি চার ও ৬টি বিশাল ছক্কা হাঁকান। আর তার স্ট্রাইকরেটও ছিল বিধ্বংসী। ২২৭.২৭ স্ট্রাইকরেটে এ রান করেন রুশো।
এটি টুর্নামেন্টের এবারের আসর এটি দ্বিতীয় সেঞ্চুরি। এবারের আসরে প্রথম সেঞ্চুরিটি এসেছে পাকিস্তানি ব্যাটসম্যান কামরান আকমলের ব্যাট থেকে। তবে বিদেশিদের মধ্যে রুশোই প্রথম এবারের আসরে সেঞ্চুরির দেখা পেলেন।
রুশোর ঝড়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৯ রান তুলেছে মুলতান। রুশো ছাড়াও রান পেয়েছেন অধিনায়ক শান মাসুদ। ৩২ বলে ৪৬ রান করেছেন তিনি।
