বায়ার্ন মিউনিখ রীতিমতো তাণ্ডব চালালো চেলসির ওপর। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দলকে তাদের মাঠে তিন গোল দিয়ে রীতিমতো নাস্তানাবুদ করেছে বায়ার্ন মিউনিখ।
গতকাল মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে স্ট্যামফোর্ড ব্রিজে ৩-০ গোলে জিতেছে জার্মান চ্যাম্পিয়নরা। যদিও গোলরক্ষক প্রথমার্ধে চেলসির জাল রক্ষা করতে সক্ষম হয়েছিলেন। বিরতির পর সেটা আর সম্ভব হয়নি।
প্রথমার্ধে খেলা জমে উঠলেও গোলের দেখা পায়নি বায়ার্ন। একাধিক বিপদ থেকে দলকে রক্ষা করেন গোলরক্ষক উইলি কাবাইয়ারো।
খেলার ৫১তম মিনিটে রবের্ত লেভানদভস্কির বাড়ানো ক্রস থেকে বায়ার্নকে এগিয়ে নেন সের্গি জিনাব্রি।
প্রথম গোলের তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফের মিডফিল্ডার সের্গি জিনাব্রি।
৭৬তম মিনিটে পরিশ্রমী খেলোয়াড় লেভানদোভস্কি গোলের দেখার পান।
এতে ৩-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন। এরপর আর কোনো গোল হয়নি।
১৮ মার্চ আলিয়াঞ্জ অ্যারেনায় হবে ফিরতি লেগ।
