জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগরীতে মোটরসাইকেল চলাচলে সময়সীমা নির্ধারণ করে বিধিনিষেধ জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
শনিবার (২১ নভেম্বর) এসএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মহানগর এলাকায় মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ সময়ে জরুরি প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে চলাচলকারীদের হালনাগাদ কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন এ বিধিনিষেধ কার্যকর থাকবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন