ইরানে আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়া ‘অনিবার্য’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সাবেক কর্মকর্তা ডেভিড ডেস রোচেস। আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আশঙ্কার কথা জানান তিনি।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সাবেক কর্মকর্তা এবং থায়ের মার্শাল ইনস্টিটিউটের অধ্যাপক ডেভিড ডেস রোচেস বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরান কার্যত কোণঠাসা হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সামনে এগোনোর পথ হিসেবে তেহরান আবারও পূর্ণমাত্রার সংঘাতে জড়িয়ে পড়ার সিদ্ধান্ত নিতে পারে।

মন্তব্য করুন