বগুড়ার ধুনটে ডোবার পানিতে ডুবে জুনায়েদ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। জুনায়েদ ওই গ্রামের নাঈম ইসলামের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অজান্তে বাড়ির বাইরে খেলতে যায় জুনায়েদ। একপর্যায়ে অসাবধানতাবশত বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায় সে।

মন্তব্য করুন