নিউইয়র্কের রাস্তায় গ্ল্যামারাস লুকে ধরা দিলেন ঢালিউড অভিনেত্রী তমা মির্জা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নতুন কিছু ছবি প্রকাশের পর সেগুলো ঘিরে ভক্ত ও অনুরাগীদের মধ্যে দেখা গেছে বেশ আগ্রহ।
গত ১০ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিত হয় ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’। এ আয়োজনে অংশ নিতে বাংলাদেশের একঝাঁক তারকার সঙ্গে যুক্তরাষ্ট্রে যান তমা মির্জাও। অনুষ্ঠান শেষ হলেও কয়েক দিন ধরে নিউইয়র্কেই অবস্থান করছেন এই অভিনেত্রী। শহরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির মুহূর্তগুলো নিয়মিত সামাজিক মাধ্যমে ভাগ করে নিচ্ছেন তিনি।
সম্প্রতি প্রকাশ করা ছবিগুলোতে তমাকে দেখা গেছে ফরমাল পোশাকে। হালকা অফ-হোয়াইট টপের ওপর সাদা ওভারকোট এবং চোখে কালো চশমা—সব মিলিয়ে তাঁর সাজে ফুটে উঠেছে আধুনিক ও আভিজাত্যের ছাপ।
নিউইয়র্কের একটি স্ট্রিট ক্যাফেতে বসেও ছবি তুলেছেন অভিনেত্রী। কয়েকটি ছবিতে তাঁর আত্মবিশ্বাসী অভিব্যক্তি ও গ্ল্যামারাস উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে।
ছবিগুলোর ক্যাপশনে তমা লিখেছেন, ‘ঝরে পড়া সোনালি পাতার মরশুম এবং কিছু অবিস্মরণীয় মুহূর্ত। নিউইয়র্ক সবসময়ই একটা আলাদা অনুভূতি।’
তাঁর নতুন ছবিগুলোতে ভক্তদের পাশাপাশি সহকর্মীরাও মন্তব্য করেছেন। অনেকেই অভিনেত্রীর পোশাক ও উপস্থিতির প্রশংসা করেছেন।

মন্তব্য করুন