যুগপৎ আন্দোলন-সংগ্রামের শরিক রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে বৈঠকে কোন কোন রাজনৈতিক দলের নেতারা অংশ নেবেন এবং আলোচনার এজেন্ডা কী হবে—সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলোর বাইরে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া নিবন্ধিত ও অনিবন্ধিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এ মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।
বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, চলমান রাজনৈতিক কার্যক্রম এবং শরিক দলগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
