দক্ষিণ সুরমা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রাণবন্ত উপস্থিতিতে ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ ইফতেখার আলম সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে কলেজের অধ্যাপকদের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনা দেন। এতে ছাত্র ও ছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, লং জাম্প, হাই জাম্প, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ ও ফুটবলসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিটি ইভেন্টেই শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশ নেয়। খেলাধুলার পাশাপাশি শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখার বিষয়েও শিক্ষার্থীদের সচেতন থাকতে দেখা যায়।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক দৃঢ়তা গড়ে তোলা এবং পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতেই এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ ও সক্রিয় জীবনধারায় অভ্যস্ত করে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান তাঁরা।
