জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম মোহাম্মদ কাদের (জি. এম. কাদের) তিন দিনের সফরে রংপুরে পৌঁছেছেন।

আজ ২৮ ডিসেম্বর (রোববার) বিকেলে সৈয়দপুর বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মো. মোস্তাফিজার রহমান মোস্তফা।

এছাড়াও উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সদস্য সচিব সাজ্জাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

বাদ মাগরিব নগরীর সেনপাড়াস্থ স্কাই ভিউতে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করবেন তিনি।

সৈয়দপুরে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজ্বী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম এবং কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয় সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো. জাহেদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর মহানগর কমিটির আহ্বায়ক মো. ফারুক হোসেন মণ্ডল, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ আলী, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর কমিটির সদস্য সচিব গোলাম মোস্তফা হীরাসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।