মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র সম্মান জানিয়েছেন জনাব শামসুল আলম। তিনি দেশবাসীকে বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এক বিবৃতিতে তিনি বলেন, “দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত এই বিজয় আমাদের জাতীয় জীবনের গর্ব ও অহংকার। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে হলে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।”
তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের সেক্টর গঠন ও সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ ছিল বিজয় অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে।
জনাব শামসুল আলম বলেন, “দুঃখজনক হলেও সত্য, আজ স্বাধীনতার চেতনাকে বিকৃত করে একদল স্বৈরাচারী শক্তি দেশকে গণতন্ত্রশূন্য অবস্থায় ঠেলে দিয়েছে। জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতা ধরে রাখার অপচেষ্টা চলছে, যা মহান মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ পরিপন্থী।”
তিনি সকল নেতাকর্মী ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
উল্লেখ্য, জনাব শামসুল আলম বর্তমানে সিলেট মহানগর বিএনপির ১৪ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সিলেট মহানগর কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর শ্রমিক দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং লালদিঘী নতুন হকার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি।
