কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বীরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক দিনাজপুর সরকারি কলেজ মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের দিনাজপুর জেলার সম্মানিত সহসভাপতি,বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার সাবেক আমির ও বীরগঞ্জ পৌরসভার জামায়াত মনোনীত মেয়র পদ প্রার্থী বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক জননেতা রাশেদুন নবী বাবু। দিনাজপুর জেলার সম্মানিত মজলিসে শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমির ক্বারী আজিজুর রহমান, দিনাজপুর জেলার সম্মানিত মজলিসে শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি জনাব মঞ্জুরুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য ও বীরগঞ্জ উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা কে এম দেলোয়ার হোসেন সহ বীরগঞ্জ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জামায়াতের মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি,বীরগঞ্জ পৌরসভার বিশিষ্ট ব্যাবসায়ী ও সামাজ সেবক এবং জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী জননেতা মোঃ রাশেদুন নবী বাবু।

তিনি বলেন বর্তমান সময়ে দেশে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সময়ের দাবি। এজন্য পিআর পদ্ধতিতে নির্বাচনসহ আমাদের ৫ দফা দাবি শুধু জামায়াতের নয়। এটি দেশের গণতন্ত্রপ্রিয় জনগণেরও প্রাণের দাবি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হলে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিকল্প নেই।

তিনি আরও বলেন এই দাবিগুলো বাস্তবায়ন হলে দেশে স্থিতিশীলতা, শান্তি ও জনগণের আস্থা ফিরে আসবে।
দেশের মানুষের ন্যায্য অধিকার, চাকরি নিরাপত্তা ওশ্রজীবি মানুষের যথাযথ মুল্যায়ন নিশ্চিত করতে না পারলে দেশের উন্নয়ন টেকসই হবে না। আমরা ৫ দফা দাবির দ্রুত বাস্তবায়ন চাই। এই দাবিগুলো শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের জন্য অপরিহার্য।

তিনি আরও বলেন জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় মাঠে ছিল, আছে এবং থাকবো।
বক্তারা অবিলম্বে দাবি বাস্তবায়নে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।