জমজমাট হয়ে উঠছে রাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা। সকাল থেকে প্রচারণা শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে প্রচারণা। প্রার্থীরা বিভিন্ন একাডেমিক ভবন, আবাসিক হল, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, চায়ের দোকান, অ্যাকাডেমিক ভবন সংলগ্ন সড়কগুলোতে প্রচারপত্র বিতরণ করছেন। ভোটারদের হাতে পৌঁছে দিচ্ছেন পরিচয়, ব্যালট নম্বর ও নির্বাচনি অঙ্গীকার সম্পর্কিত প্রচারপত্র। ভোট চাওয়ার পাশাপাশি দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন প্রার্থীরা। অনাবাসিক ভোটারদের মধ্যে প্রচারণা চালান প্রার্থীরা। এজন্য ক্যাম্পাসের আশেপাশের এলাকায় যান প্রার্থীরা।
জানা যায়, প্রতিদিন সকাল ৯টা থেকে সাড়ে ১১টা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা থাকায় প্রার্থীরা পাচ্ছেন না ভোটারদের স্বরব উপস্থিতি। তাতে এ্যকাডেমিক ভবন গুলোর সামনে, চায়ের আড্ডায় বা শিক্ষার্থী জমায়েতে ছুটচেন তারা। আর ক্যাম্পাসের প্রায় ৩২ হাজার শিক্ষার্থীর ৭৯ শতাং বাইরে থাকায় অনলাইন প্রচারনায় ঝু্কেছে প্রার্থীরা।
নির্বাচন কমিশন জানায়, আচরণ বিধি লঙ্ঘনের প্রমান পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, রাকসু নির্বাচনে সর্বমোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। ১৪ সেপ্টেম্বর প্রকাশিত রাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকায় মোট প্রার্থী ২৪৭ জন। যেখানে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিনেটে ছাত্র প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫৮ জন। ভিপি পদে ১ জন নারী রয়েছেন। জিএস পদে ৪ জন এবং এজিএস পদে নারীর সংখ্যা ২ জন।
আগামী ১৬ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। মোট ভোটার ২৮ হাজার ৯’শ ১জন। ৮ টি একাডেমিক ভবনের ১৭ টি কেন্দ্রে ৯৯০ টি বুথ থাকবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
