ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জে দেশী তৈরি অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার (৭অক্টোবর) ভোর রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পিএইচপির সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় তাদের বহনকারী অ্যাম্বুলেন্স। উদ্ধার করা হয় ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জাম।
আটককৃতরা হচ্ছে- ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নুরে আলমের ছেলে সিএনজি চালক মোঃ রিফাত (২২) একই উপজেলার লক্ষিপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে পিকআপ ড্রাইভার মোঃ রাসেল (২৩) এবং আবদুল হালিমের ছেলে মোঃ শাহাদাত (২৫)।
ফাজিলপুর হাইওয়ে থানার ওসি মোঃ জাকারিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, সম্প্রতি সময়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে ডাকাতির চেষ্টা করেছে। তাদের আটক করতে হাইওয়ে পুলিশের একাদিক টিম কাজ করছে।
