জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কুলাউড়া উপজেলার ৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের কর্মীসভা বুধবার (২৭ আগষ্ট) রাতে ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ।

কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকন এর সভাপতিত্বে ও সদস্য সচিব গিয়াস উদ্দিন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আহমেদ আহাদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম সাহেদ, জেলা সদস্য ইব্রাহিম জনি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সভাপতি সারওয়ার আলম বেলাল, ব্রাহ্মণবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক আহমদ, ইউনিয়ন বিএনপি’র সভাপতি আপ্তাব মিয়া, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা চৌধুরী সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা সরওয়ার আলম শিপন, কুলাউড়া উপজেলা যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম লিলেস, যুগ্ম আহবায়ক মোজাম্মেল অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকিত চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম রিয়াজ, এহসান আহমেদ খোকন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাওসার আহমেদ বাপ্পু, ব্রাহ্মণবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের মধ্যে মোজাম্মেল হক নিপু, আবিল হোসেন, রিয়াজ উদ্দিন, আহাদ আহমেদ, সুলতান আহমেদ, আব্দুস সালাম অয়েছ, রিপন আহমেদ।