নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া দাবিসহ মোট ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। তাদের সাথে আরও অন্যান্য বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন। শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করায় আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
২৬ আগষ্ট (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টার দিকে বুয়েট শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে রাখে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের ৩ দফা দাবি গুলো হলোঃ
১. বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না; করলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
২. নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে।
৩. দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০ শতাংশ কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করতে হবে।
তিন দফা দাবিতে বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে বলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেন। এতে ওই এলাকায় যানচলাচল সাময়িক বন্ধ রয়েছে। আইন-শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি ঠিক রাখতে মাঠে কাজ করছে পুলিশ।
