কাজ না দেওয়ায় রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) এক প্রকল্প পরিচালককে (পিডি) নিজ কার্যালয়ে লাঞ্ছিত তাকে করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একজন ঠিকাদার ও তার লোকজনরা লাঞ্ছিত করে। এ সময় তার কার্যালয়ে ভাংচুরও করা হয়।
ওই প্রকল্প পরিচালকের নাম শহিদুর রহমান। তিনি বিএমডিএর তত্ত¡াবধায়ক পকৌশলীর (চলতি) দায়িত্বপ্রাপ্ত ও ‘ভূগর্ভস্থ সেচ নালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকার সম্প্রসারণ’ প্রকল্পের পরিচালক। একটি রাজনৈতিক দলের অনুসারী কয়েকজন ঠিকাদার এই ঘটনা ঘটিয়েছেন বলে বিএমডিএ সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শহিদুর রহমানের কার্যালয়ে যান ইসলামপন্থী একটি দলের অনুসারি একজন ঠিকাদারের লোকজন। তাদের বাড়ি মহানগরীর তেরখাদিয়া এলাকায়। কাজ না পাওয়ায় শহিদুরের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তারা। এ নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে তারা শহিদুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় তারা দপ্তরও ভাঙচুর চালান।
এ বিষয়ে শহিদুর রহমান বলেন, ‘টেন্ডার করা হয়েছে, এখনো রেজাল্টই হয়নি। এরই মধ্যে কাজ পাবে না মনে করে কয়েকজন ছেলে-পেলে এসে হইচই করেছে। ঠিকাদার ওদের পাঠিয়ে দিয়েছে। যারা অফিসে এসেছিলেন তাদের ব্যক্তিগত ভাবে চেনেন না বলেও জানান তিনি।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (ইডি) শফিকুল ইসলাম বলেন, এটি হালকা ঘটনা হলেও দুঃখজনক। এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া যায়, আলোচনা করা হচ্ছে। এভাবে তো চলতে পারে না। তারা সঠিকভাবেই কাজ করতে চান। ব্যাপারটি কৃষি মন্ত্রণালয়ের সচিবকে জানানো হয়েছে। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
