ইরান ও তার প্রক্সিদের সম্ভাব্য হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ কথা জানিয়েছে।

ইরানে হামাস নেতা ইসমাইল হানিয়াহ এবং লেবাননের হিজবুল্লাহর অন্যতম কমান্ডারকে হত্যার ঘটনায় এই অঞ্চলে উত্তেজনা বেড়েছে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করার জন্য বর্ধিত প্রস্তুতিও আছে পেন্টাগনের। পেন্টাগন বলেছে, ইসরায়েলকে রক্ষা করার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনি হানিয়াহকে হত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে “কঠোর শাস্তি” দেওয়ার অঙ্গীকার করেছেন।

পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন মোতায়েন “মার্কিন বাহিনী সুরক্ষার উন্নতি ঘটাবে। ইসরায়েলের প্রতিরক্ষার জন্য সমর্থন বাড়াবে, এবং নিশ্চিত করবে যে যুক্তরাষ্ট্র বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি মেকাবেলায় প্রস্তুত।’

১৩ এপ্রিলের আগে মার্কিন সামরিক বাহিনীও মোতায়েন জোরদার করেছিল। যখন ইরান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে আক্রমণ শুরু করেছিল। ইসরায়েল এবং তার মিত্ররা প্রায় ৩০০ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

হানিয়াহকে হত্যার ঘটনায় ইসরাইল সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যে তার দেশ বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার শোকরকে হত্যাসহ সাম্প্রতিক দিনগুলিতে শত্রুদের ‌‘চূর্ণবিচূর্ণ’ করে দিয়েছে।

তিনি ইসরায়েলিদের সতর্ক করে বলেছেন যে “আগামী দিন চ্যালেঞ্জিং… আমরা সব দিক থেকে হুমকি পাচ্ছি। আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।’ এর আগে, পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেছিলেন যে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে না যে উত্তেজনা অনিবার্য ছিল।