জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয় কর্তৃক সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান’র নেতৃত্বে সদর উপজেলার ভোকেশনাল মোড়, গড়ের পাড়, মোগলবাসা এবং কেতার মোড় এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। এসময় ফায়ার এক্সটিংগুইশার ও বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্সবিহীন অতিরিক্ত সংখ্যক গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে স্টার কমিউনিকেশন এবং দৃশ্য টেলিকমকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা, সয়াবিন তেলের বোতলের গায়ের ম‚ল্যে থেকে বেশি দামে বিক্রি করায় ৫ হাজার টাকা এবং বোতলের তেল ঢেলে খোলা হিসেবে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে জলিল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়। অভিযান পরিচালনা কার্যক্রমে কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম অংশ গ্রহণ করেন।

বাজার তদারকিতে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম এবং সদর থানা পুলিশের বিশেষ টিম। এসময় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, যারা অবৈধভাবে তেল মজুদ করে বেশি দামে বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সব সময় সোচ্চার থাকবে।