দিনাজপুরে হিলি স্থলবন্দরে পানামা পোর্টের ভেতরে থেকে ভারত থেকে আমদানি করা রাইজব্যান্ড বোঝায় ট্রাকে বিশেষ কায়দায় ফেনসিডিল,মদ পাচারের অভিযোগ বেশ কিছু আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ও বিভিন্ন প্রকার মদ উদ্ধার করেছে কাষ্টমস কর্তৃপক্ষ। রোববার রাত সাড়ে আট থেকে ৯ টা পর্যন্ত পানামা পোর্টের ভিতরে অভিযান চালিয়ে তিনটি ট্রাক থেকে ফেনসিডিল-১১৬,রয়েল স্টেজ-০৪,বিপ্লন্ডার পাইপ,০৯ ,টিউব্রগ ০১ বোতল,অফিসার চয়েস-৬৯ বোতল উদ্ধার করা হয়। কতৃপক্ষের দাবি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এমন কাজ করে আসছিল একটি অসাধু চক্র।
এসময় হিলি কাস্টমস এর সহকারী উপ-পরিচালক কামরুল, রাজস্ব কর্মকর্তা ও বিভিন্ন শাখার গোয়েন্দা সংস্থা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
হিলি কাস্টমস এর সহকারী পরিচালক কামরুল হাসান জানান,পোর্টের ভেতরে বাংলাদেশী ট্রাকে রাইজ ব্যান্ড বোঝাই ট্রাকে করে ফেন্সিডিল ও বিভিন্ন প্রকার ভারতীয় মদ পাচার হচ্ছে গোয়েন্দা সংস্থার এমন তথ্যে তিনটি ট্রাকে অভিযান চালানো হয়। ওই তিন ট্রাকের ক্যাবিনে বিশেষ কায়দায় রাখা ফেনসিডিল – ১১৬ , রয়েল স্টেজ- ০৪ ,ব্লিন্ডার পাইপ,০৯ ,টিউব্রগ ০১ ও অফিসার চয়েস-৬৯ প্যাকেট উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত মালামাল হিলি কাস্টম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন,এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকগুলোকে আটক দেখানো হয়েছে।