দিনাজপুরের নবাবগঞ্জে আকিকাহ কর্মসূচীর অসহায় দুঃস্থদের মাঝে বিনামুল্যে ২কেজি গরুর মাংস বিতরন করা হয়েছে। বুধবার সকাল ১১:৩০ ঘটিকায় মহামুদপুর ইউনিয়ন পরিষদের ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে অনুষ্টােন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাংস বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান। তিনি ২ কেজি করে গরুর মাংস হত দরিদ্রদের হাতে তুলে দেন।

এ সময় মাহামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছান মোঃ ছালাহ উদ্দিন (মাছুম), মহিলা আওয়ামীলীগ সভাপতি হোসনেয়ারা বেবী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, নবাবগঞ্জ ডেইরী ফার্ম এসোসিয়েশনের সভাপতি ফিরোজ কবির প্রিন্স, উপজেলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ওয়ায়েস কুরুনী, ইসলামিক রিলিফ বাংলাদেশের নবাবগঞ্জ অফিসের কর্মকতা পপি আক্তার, মোঃ আহসান হাবিব, সলোমন ম্রং, মোঃ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলার মাহামুদপুর ইউনিয়নের ২৪০ পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ২ কেজি করে গরুর মাংস বিতরন করা হয়।