র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯, সিলেট এর আওতাধীন সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প), মৌলাভীবাজার এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ০১ জানুয়ারি ২০২২ ইং তারিখ রাত্রী ৮ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর থানাধীন ০২নং চান্দুরা ইউনিয়নের ০২নং ওয়ার্ডের ইব্রাহীমপুর সাকিনস্থ “মেসার্স হাজী রহমান ফিলিং ষ্টেশন” এর সামনে ঢাকা টু হবিগঞ্জগামী পাকা রাস্তার উপর হইতে- ক। ইয়াবা-৯৩০(নয়শত ত্রিশ) পিস, খ। ০১টি মোবাইল, গ। ০১টি সীমকার্ড ও নগদ-৪০০/-টাকা উদ্ধার পূর্বক জজ মিয়া (৩৫),নামক  ০১ (এক) জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে। তাহার পিতা- মৃত ফজলুর রহমান, সাং- হাজীপুর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়ীয়া।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য (ইয়াবা) ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে যোগসাজস পূর্বক নিজের হেফাজতে রাখার অপরাধের কথা স্বীকার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারা মূলে মামলা দায়ের পূর্বক ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তি