র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিলেট এর আওতাধীন সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প), মৌলাভীবাজার এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৪ ডিসেম্বর ২০২১ ইং তারিখ রাত্রী ০৯.৩০ ঘটিকার অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনার সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ০৩ নং দেওরগাছ ইউপিস্থ ০২ নং ওয়ার্ডের কাচুয়া বাজারস্থ ‘‘নুসরাত ভেরাইটিজ স্টোর” এর সামনে পাকা রাস্তার উপর হইতে ,০৮ (আট) কেজি গাঁজা, ০২টি মোবাইল, ০৪টি সীম কার্ড ও নগদ-১,০৮০/- টাকা উদ্ধার পূর্বক দুই জন মাদক ব্যবসায়ী কে আটক করা হয়। মাদক ব্যবসায়ীদ্বয় ১। সোহাগ মিয়া (২২), পিতা-তাজুল ইসলাম, সাং-ইগরতলী, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ ও ২। উস্তার মিয়া(২৩), পিতা-সফিক মিয়া, সাং-ইগরতলী, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জদ্বয়’কে গ্রেফতার করে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতার কৃত ব্যক্তিদ্বয় অবৈধভাবে মাদক দ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে যোগসাজস পূর্বক নিজেদের হেফাজতে রাখার অপরাধের কথা স্বীকার করে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর টেবিল ১৯ (খ) ধারা মূলে মামলা দায়ের পূর্বক হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।