র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিলেট এর আওতাধীন সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প), মৌলভীবাজার এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২০ডিসেম্বর(সোমবার) ২০২১ ইং তারিখ ১.২০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন ১১নং শরীফপুর ইউনিয়নের অন্তর্গত চাতলাপুর বাজারস্থ সোনারী হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে শমসের নগর হইতে চাতলা চেক পোষ্টগামী পাকা রাস্তার উপর হইতে ৫৯০ পিস ইয়াবা, ০১টি মোটর সাইকেল, ০৩টি মোবাইল, ০৫টি সীমকার্ড ও নগদ-২৭০০/-টাকা সহ গ্রেফতার-১।

আতাউর রহমান(৩৫), পিতা-মাহবুবুর রহমান, সাং-খিদিরপুর, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করে।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত ব্যক্তি অবৈধ ভাবে মাদকদ্রব্য (ইয়াবা) ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার অপরাধের কথা স্বীকার করে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত আলামতও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারা মূলে মামলা দায়ের পূর্বক মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।