মৌলভীবাজার ও রাজনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা পদে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার ২৫ নভেম্বর দূপুর দেড়টা পর্যন্ত ২০টি ইউনিয়নের ৫৫ জন চেয়ারম্যান পদে, সাধারণ সদস্য পদে ৪৯৮ জন, সংরক্ষিত মহিলা পদে ১৬৫ জনসহ মোট ৬৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।