হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া নামক স্থানে মঙ্গলবার (২৩-নভেম্বর )  হানিফ পরিবহন ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে

মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিকশা ধুমড়ে মুছড়ে যায় ও গাজীপুর রিয়াজনগর এলাকার, অবদার আফরান খান(২৮) আরিফা খাতুন(২৩) উপজেলার ছাতিয়াইন গ্রামের মোঃ ডালিম মিয়া (২৭)

নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের আকলিমা বেগম(৩২) জায়েদা বেগম(৬৫) গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হবিগঞ্জ সদর হাসপাতাল প্রেরণ করেন শায়েস্তাগঞ্জ থানার ওসি মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।