সিলেটে আটক ৭ জুয়াড়িকে করাগারে পাঠানো হয়েছে। তারা হলেন সুনামগঞ্জের ছাতক থানার নেথরচইর গ্রামের আছদ্দর আলীর ছেলে মো. আলী হোসেন (২৩), হবিগঞ্জের মাধবপুর থানার রাজনগর গ্রামের মো. কালন মিয়ার ছেলে মো. তাজুল ইসলাম, জকিগঞ্জের ছালেকপুর গ্রামের মৃত বসাই মিয়ার ছেলে মো. আলতাব মিয়া (৩৬), চুনারুঘাট থানার সাকির মোহাম্মদ বাজারের মৃত লাল মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২১), হবিগঞ্জ সদর থানার হাসেরা পানডাইল গ্রামের জিতু মিয়ার ছেলে মো. শাহীন আহমদ (৪৫), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের কাটাখালি গ্রামের মো. কাজল মিয়ার ছেলে মো. কফিল উদ্দিন (৪২) ও রজশাহীর পুটিয়া থানার আইন উদ্দিন শেখের ছেলে মো. শরিফুল ইসলাম শরিফ (৩২)।

আজ মঙ্গলবার আদালতের নির্দেশে তাদের কারগারে পাঠানো হয়।

এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার ঘাসিটুলা মোকামবাড়ির আনোয়ারের পরিত্যাক্ত হোটেলে অভিযান চালিয়ে সরাসরি জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

এসময় তাদের হেফাজত থেকে তাস ও তীর জুয়া খেলার খাতপত্রসহ অন্যান্য সামগ্রি জব্দ করা হয়।

তাদের সবার বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের।