জাতীয় পার্টির নতুন মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নুকে অভিনন্দন জানিয়েছেন জাপা নেতা, মা কোম্পানীর চেয়ারম্যান ও দৈনিক বাংলাদেশ মিডিয়ার প্রধান সম্পাদক মো: আলী হোসেন সরকার। গতকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) মহাসচিবের কার্যালয়ে সাক্ষাত করে তাকে তিনি এই ফুলেল শুভেচ্ছা জানান।
বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু ১৯৮৬ সালে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন ও ১৯৮৮ সালে অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। মহাজোট প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৩ আসন থেকে ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন মুজিবুল হক চুন্নু। এর পর ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনেও ৬২ হাজার ৯১৮ ভোট পেয়ে তিনি বিজয়ী হন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মহাজোট থেকে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ সরকারের শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেছেন। একই মন্ত্রীসভায় তিনি ২১ নভেম্বর ২০১৩ থেকে ১২ জানুয়ারি ২০১৪ সাল পর্যন্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। চুন্নু মহাসচিত হওয়ার পর তিনি দলের উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
মুজিবুল হক চুন্নু বলেন, দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আমাকে দলের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব দিয়েছেন। এখন আমার দায়িত্ব হলো, আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করা, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা।
এর আগে গত ৯ অক্টোবর শনিবার জাতীয় পার্টির নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নুকে। দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক সাংগঠনিক আদেশে জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১ (ক) ধারা প্রদত্ত ক্ষমতাবলে উক্ত নিয়োগ প্রদান করা হয় তাকে।
জানা গেছে, গত ২ অক্টোবর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। পরে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্থলাভিষিক্ত হন বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু।
পার্টি সূত্রে জানা গেছে, জাতীয় পার্টি বাংলাদেশের একটি রাজনৈতিক দল। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ১৯৮৬ সালের ১ জানুয়ারি জাতীয় পার্টি গঠন করেন। বর্তমানে এর মূল দল জাতীয় পার্টি ৪টি অংশে বিভক্ত।
মূল দলের নেতা জি এম কাদের, তবে অন্য ৩টি অংশের নেতা যথাক্রমে আনোয়ার হোসেন মঞ্জু , আন্দালিব রহমান পার্থ ও কাজী জাফর আহমেদ ২০১৪ তে এরশাদ এর কাজের জন্য জাতীয় পার্টি বিভক্ত হয়ে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার নেতৃত্বে নতুন দল হয় এবং এটি ১৮ দলীয় জোটের সঙ্গে যুক্ত হয়ে ১৯ দলীয় জোট হয়।
এক অভিনন্দন বার্তায় জাপা নেতা আলী হোসেন সরকার বলেন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু নতুন মহাসচিবের দায়িত্ব পাওয়া পর থেকে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন। দলের নেতাকর্মীরা তাকে পেয়ে অনেক অভিবুত ও আনন্দিত এবং তিনি মহাসচিব হওয়ায় দলের আস্তা ও ভালবাসা ফিরে এসেছে।
তিনি বলেন, উনার পরিচালনায় দলের ভাবমূর্তি দিন দিন ভাল হচ্ছে এবং দলের নেতাকর্মীরা দল নিয়ে কাজ করতে অনেক আনন্দ পাচ্ছে এবং দলের শক্তি বৃদ্ধি পাচ্ছে। তার পরিচালনায় দলের জন্য ভবিষ্যতে আরো সুফল বয়ে নিয়ে আসবে বলে আশাবাদী জাপা নেতা, মা কোম্পানীর চেয়ারম্যান ও দৈনিক বাংলাদেশ মিডিয়ার প্রধান সম্পাদক মো: আলী হোসেন সরকারের।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১১
