সিলেট জেলা জাতীয় যুব সংহতির কর্মীসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিলেট জেলা যুব সংহতির আয়োজনে আগামী ১৩ নভেম্বর শনিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এই কর্মী সভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংসদ ও আহবায়ক এইচ এম. শাহরিয়ার আসিফ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহিন। এছাড়া উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।
কর্মীসভা অনুষ্ঠান সফল করতে শনিবার সকলকে যথাস্থানে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা জাতীয় যুব সংহতির নেতৃবৃন্দ অনুরোধ জানিয়েছেন।
