করোনা ভাইরাস থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে জয়পুরহাটের পাঁচবিবিতে স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২০ হাজার মাস্ক বিতরণ করা হয়।

আজ রবিবার সকাল দলীয় নেতাকর্মিদের মাধ্যমে পাঁচবিবি ডিগ্রী কলেজ ও মহিলা কলেজ,পাঁচবিবি সরকারি বালক ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,পৌর উচ্চ বিদ্যালয় ও গোহাটি ফাজিল মাদ্রাসাসহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।


পাঁচবিবি ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ওবাইদুর রহমান ও পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ কাশেমের হাতে মেয়র হাবিবের পক্ষে মাস্কের কাটুন তুলে দেন পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোসাইদ আল-আমিন সাদ। এসময় প্রতিষ্ঠানের অন্যান শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।