মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নের মামরকপুর গ্রামের পিয়ারা বেগম (৬৫) করোনা পজেটিভ নিয়ে ৪ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে সিলেটের রাগীব বাবেয়া প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

মৃত পিয়ারা বেগম এর পরিবারের পক্ষ থেকে মোস্তাক আহমদ তাকরীম ফাউন্ডেশন এর সাথে যোগাযোগ করলে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকতা সাবরীনা রহমান এর অনুমতি ও নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে দাফনের প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হয়।

৪সেপ্টেম্বর শনিবার বিকাল ৫টা ৩০ মিনিটে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে মরহুমার বাড়ির সামনে জানাযার নামাজ অনুষ্টিত হয়।

জানাজার নামাজে মরহুমার আত্মীয় স্বজন, এলাকাবাসী ও তাকরীম ফাউন্ডেশন এর সদস্যগন উপস্থিত ছিলেন। পরে মৃত পেয়ারা বেগমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।উল্ল্যেখ্য যে, মৃত পেয়ারা বেগম মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নের মামরকপুর গ্রামের মৃত আব্দুল খালিক এর সহধর্মিণী ।