লাচ্ছা সেমাই ক্রয় করে বাসায় নেয়ার পর রান্না করতে গেলে দেখা যায় যে, সেমাইয়ে ময়লা ও বালি এমনি অভিযোগ এনে মৌলভীবাজারের হোসেইন আহমদ সিলেট জেলা শহরের শেখঘাটে অবস্থিত স্বাদ এন্ড কোম্পানীর বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর,মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমীনের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারী অভিযোগের প্রমাণস্বরূপ তার মোবাইলে ভিডিও ও লাচ্ছা সেমাইয়ের প্যাকেট রেখে ছিলেন। অভিযোগটি নিষ্পত্তির লক্ষে বাদী এবং বিবাদীর উপস্থিতিতে বুধবার ২৫ আগস্ট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের অফিস কক্ষে শুনানী অনুষ্ঠিত হয়।
উক্ত শুনানীতে স্বাদ এন্ড কোম্পানীর ম্যানেজার এডমিন রাজু চৌধুরী উপস্থিত থেকে অভিযোগের দায় স্বীকার করে নেন।
অভিযোগের সত্যতার প্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে স্বাদ এন্ড কোম্পানীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় । জরিমানার অর্থ স্বাদ এন্ড কোম্পানীর ম্যানেজার রাজু চৌধুরী তাৎক্ষণিক পরিশোধ করেন।
সরকারী আইন অনুযায়ী অভিযোগকারী হোসেইন আহমদকে জরিমানার ২৫ পার্সেন্ট ৬ হাজার ২শত ৫০ টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। স্বাদ এন্ড কোম্পানীর ম্যানেজার এডমিন আশ্বস্ত করেন যে ভবিষ্যতে এই ধরণের ভুল তাদের প্রতিষ্ঠান কর্তৃক আর হবে না।
এই তথ্যাটি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমীন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
