মৌলভীবাজারে কোভিড ১৯ প্রতিরোধ কমিটির সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৯ আগস্ট মৌলভীবাজার জেলা কোভিড-১৯ প্রতিরোধ কমিটি’র সাথে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,এবং কারিগরি শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এছাড়াও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান মিছবাহ, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সিভিল সার্জন মোহাম্মদ জালাল মুর্শেদসহ মৌলভীবাজার জেলা কোভিড-১৯ প্রতিরোধ কমিটি’র অন্যান্য সদস্যবৃন্দ।
মতবিনিময় সভায় অতিথিবৃন্দরা মৌলভীবাজারের সর্বসাধারণকে মাস্ক ব্যবহার করতে উদ্বুদ্ধ করেন।
