দেশে করোনাভাইরাসের প্রকোপ ধীরে ধীরে কমছে। এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫৯ জনের, যা ৪৪ দিনের মধ্যে সর্বনিম্ন। এই সময়ে সংক্রমণ ধরা পড়েছে ৬ হাজার ৫৬৬ জনের দেহে।
বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন ১৫৯ জনকে নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৭৮ জনে। আর মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জনে।
এর আগে বুধবার (১৮ আগস্ট) করোনায় আক্রান্ত হয়ে ১৭২ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৭ হাজার ২৪৮ জনের দেহে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ১৫৩ জন। তাদের নিয়ে মোট সুস্থ হলেন ১৩ লাখ ৩৭ হাজার ১৮১ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৬৪ শতাংশ। আর এখনও পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৭২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩৭ হাজার ৪২৯টি, আর নমুনা পরীক্ষা হয়েছে ৩৭ হাজার ২২৭টি।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশে এখনও পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৫ লাখ ৫৯ হাজার ৫৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৬৩ লাখ ৩৭ হাজার ১৬১টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২২ লাখ ২১ হাজার ৮৯৩টি।
গত ২৪ ঘণ্টায় করোনাতে মারা যাওয়া ১৫৯ জনের মধ্যে পুরুষ ৭৬ জন, আর নারী ৮৩ জন।
