মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিনের তত্ত্বাবধানে বুধবার ১৮ আগস্ট মৌলভীবাজার শহরতলী চাঁদনীঘাট ও শমশেরনগর রোড এলাকায় মৌলভীবাজার জেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত খাবার উৎপাদন,সংরক্ষণ ও সরবরাহ করায় সংশ্লিষ্ট খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর পৃথক দুটি মামলায় সর্বমোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা ও মোছাঃ মলি আক্তার।

উল্লেখ্য যে, করোনাকালীন সময়ে মৌলভীবাজারবাসীকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলা উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসন মৌলভীবাজারের উদ্যোগ অব্যাহত থাকবে।