মৌলভীবাজার ক্যাবল সিস্টেম( এমসিএস)এর চেয়ারম্যান শওকত হাসান খাঁন এলিন’র পিতা আতিকুর রহমান খাঁন সোমবার ১৬ আগস্ট সকাল ৬টা ৩০ মিনিটে মৌলভীবাজার সদর হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
তাঁর দাফন কাফন করে মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস)মৌলভীবাজার এর দাফন-কাফন ও সৎকার কোভিড-১৯ টিমের সদস্যরা।
মৃতের স্বজনরা শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটির দাফন কাফন ও সৎকার টিমের টিম মেম্বার আবুল মাসুম রাফির সাথে যোগাযোগ করলে তিনি শেখ বোরহান উদ্দিন ইসলামী সোসাইটি (বিআইএস,) মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সকাল ৮টায় মরহুমের দরগা মহল্লার বাসায় গিয়ে পৌঁছান।
সেখানে স্বাস্থ্যবিধি মেনে লাশ গোসল করান সংগঠনের দাফন কাফন ও সৎকার টিমের সদস্যরা সকাল ১০টা ৩০ মিনিটে শহরের পূর্ব গোবিন্দশ্রীতে মরহুমের শ্বশুরবাড়িতে প্রথম জানাযার নামাজ শেষে করা হয়। পরে তার দ্বিতীয় জানাজা ঢাকার সাভারে ও তৃতীয় জানাজা নিজ বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর রায় দক্ষিনে অনুষ্ঠিত হয় এবং সেখানেই মা-বাবার কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। ।
এই টিমে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, মহাসচিব মিজানুর রহমান রাসেল, কোভিড-১৯ দাফন – কাফন ও সৎকার টিমের টিম লিডার মোহাম্মদ আশরাফুল খাঁন রুহেল, টিম মেম্বার আবুল মাসুম রাফি,মোহাম্মদ সুমন।
