পটুয়াখালীর বাউফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চন্দ্রদ্বীপ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এনমুল হক আলকাছ মোল্লা নৌকা প্রতিক না পাওয়ায় ইউনিয়নের কয়েক হাজার নারী-পুরুষ রাস্তায় নেমে এসেছে।
আজ রবিবার (১৪ মার্চ) সকাল ১০ টার দিকে তেঁতুলিয়া নদীবেস্টিত ইউনিয়ন চন্দ্রদ্বীপের প্রায় ৩ হাজার নারী-পুরুষ ও দলীয় নেতাকর্মীরা এনামুল হক আলকাচ মোল্লাকে নৌকা দেয়ার দাবিতে মিছিল করে দলীয় কার্যালয় জনতা ভবনে জড়ো হয়।
জানা যায়, গতকাল শনিবার (১৩ মার্চ) বাউফলের ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় আওয়ামী লীগ।  চন্দ্রদ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান এনামুল হক আলকাছ মোল্লাকে মনোনয়ন না দিয়ে ইউনিয়নের সভাপতি আমিরুল ইসলাম হাওলাদারকে মনোনয়ন দেয়া হয়। এতে চন্দ্রদ্বীপের জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠে। চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগ ও সাধারন ভোটারা জানান, ২০১৬ সালের নির্বাচনে এনামুল হক আলকাছ মোল্লা জণগনের সর্মথন নিয়ে সতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করে বিজয়ী হন। গত ৫ বছর চন্দ্রদ্বীপ ইউনিয়নে ব্যাপক উন্নয়নমুলক কাজ করা হয়। এবার নির্বাচনে তৃণমূল আওয়ামী লীগ এনামুল হক আলকাছ মোল্লাকে প্রার্থী মনোনীত করেন। কিন্তু কেন্দ্রীয় আওয়ামী লীগ তার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর অভিযোগ এনে নৌকা থেকে বঞ্চিত করেন। চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিক্ষুব্ধ নারী ও পুরুষরা বিষয়টি পূর্ণবিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এনামুল হক আলকাছ মোল্লা বলেন, গত নির্বাচনে আমি নৌকার বিদ্রোহী প্রার্থী ছিলাম না, আমি জনগণের প্রার্থী হিসাবে নির্বাচন করি। জনগণ আমাকে নির্বাচিত করেছেন। যাকে নৌকা দেওয়া হয়েছিল তার কোন জনসমর্থণ নেই। তাকে যতবারই নৌকা দেয়া হবে ততবারই পরাজয় বরণ করবে। আমি তৃণমূলের প্রার্থী। মানবতার মা জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি, তিনি যেন জনগণের দাবি বিবেচনায় নিয়ে তালিকা সংশোধণ করে আমাকে নৌকায় মনোনয়ন দেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৪