জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ আ.স.ম. ফিরোজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উন্নয়নের রুপকার। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে দেশের প্রায় অর্ধেক নারীদের উন্নয়নে তিনি নানামূখী পরিকল্পণা গ্রহণ করেন এবং সেগুলো বাস্তবায়ন করেন।
যার ফলশ্রুস তিতে আজকের নারীরা বয়স্ক ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি, ভিজিএফ, সন্তান সম্ভবাদের ভাতা, মেয়েদের শিক্ষা বৃত্তিসহ বিভিন্ন সুবিধা পাচ্ছেন। শিক্ষায়, চাকুরীতে এমনকি রাজনীতিতেও পুরুষের পাশাপাশি নারীদের যথাযথ সম্মান দেয়া হচ্ছে। নারীরা আজ সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চ শিখরেও রয়েছেন।
এটা কেবল শেখ হাসিনার সুপরিকল্পণারই বহি:প্রকাশ। এসময় আ.স.ম. ফিরোজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য নিরলশভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, পটুয়াখালী আজ আর “খালী” নাই। পটুয়াখালী আজ ভরপুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দক্ষিণাঞ্চলের জন্য পায়রা সমুদ্র বন্দর, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, শেখ হাসিনা সেনানিবাস, পটুয়াখালী মেডিকেল কলেজ সহ অসংখ্য মেগা প্রকল্প বাস্তবায়ন করে পটুয়াখালীকে ভরপুর করে দিয়েছেন।
পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত সুবিধা, কৃষি শিল্পের বিকাশ ও শিল্প কারখনার বিকাশ ঘটবে। আগামি ১৫ বছরের মধ্যে ভাঙ্গা থেকে পায়রা পর্যন্ত কল কারখানায় ভরে যাবে। সৃষ্টি হবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান। আজ সোমবার (৮ মার্চ) বেলা সারে ১১ টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে নারী দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আ.স.ম. ফিরোজ এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া। আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৮
