অনুষ্ঠিত ও চলমান স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মঙ্গলবার (০২ মার্চ) সংবাদ সম্মেলন করবে জাতীয় পার্টি (জাপা)।

সোমবার (০১ মার্চ) দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অনুষ্ঠিত ও চলমান স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে জাপার সংবাদ সম্মেলন আগামী মঙ্গলবার (০২ মার্চ) দুপুর ১২টার দিকে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে।