রাজশাহীর চারঘাটে একটি ভোট কেন্দ্রে ৬টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে থানাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জনান, সকাল সাড়ে ৮ টার দিকে চারটি ও সকাল ৯ টা ৫৮ মিনিটে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিএনপির প্রার্থী জাকিরুল ইসলাম বিপুল বলেন, এই কেন্দ্রে বিএনপির ভোটার বেশি। তাই আওয়ামী লীগের নেতা-কর্মীরা এমন ঘটনা ঘটিয়েছে।

এদিকে আওয়ামী লীগের প্রার্থী একরামুল হক বলেন, বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এমন কা- ঘটিয়েছে। বিএনপি নাটক করছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ভোট গ্রহণ চলছে।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৮