সিলেটের বিশ্বনাথ উপজেলার চাউলধনী হাওর বাঁচাও আন্দোলনের আহবায়ক আবুল কালামসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলা সদরের পুরানবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হচ্ছে, আবুল কালাম (৫০) উপজেলার আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য ও দৌলতপুর ইউনিয়নের মীরগাওঁ গ্রামের আব্দুল গফুরের পুত্র এবং অন্যজন মৌলভীরগাও গ্রামের মাহফুজুর রহমান। তাদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
মামলা নং (জিআর-৫০/২১)।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. শামীম মুসা।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২১