ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি

পাসপোর্ট নবায়ন ইস্যুতে মালয়েশিয়া প্রবাসীদের সতর্ক করল দূতাবাস..

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১   ৩৯৯ বার পঠিত
পাসপোর্ট নবায়ন ইস্যুতে মালয়েশিয়া প্রবাসীদের সতর্ক করল দূতাবাস..

মালয়েশিয়ায় প্রবাসীদের এক লাখ ১০ হাজার পাসপোর্ট নবায়নের বিষয়টি শেষ করে এনেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শিগগিরই দূতাবাসের ফেসবুক পেইজের মাধ্যমে পাসপোর্টগুলো বিতরণের ঘোষণা দেয়া হবে। তাই নিজেদের পেইজের সঙ্গে সংযুক্ত থাকার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া প্রবাসী সকল বাংলাদেশিদের জানানো যাচ্ছে- মালয়েশিয়ায় বর্তমানে বৈধকরণ কর্মসূচী `রিক্যালিব্রেশন’ চলমান থাকার প্রেক্ষাপটে পাসপোর্ট নবায়নের (রি-ইস্যু) জন্য গত ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত ডাকযোগে পাওয়া প্রায় এক লাখ দশ হাজার আবেদন দূতাবাস কর্তৃক গ্রহণ করেছে। ওই পাসপোর্টের আবেদন রি-ইস্যুর জন্য সাভারে এনরোলমেন্ট কার্যক্রম পুরোপুরি শেষ হয়েছে।

আরও বলা হয়, বাংলাদেশ দূতাবাস কুয়ালালামপুর মাত্র তিন মাসের মধ্যে এই বিপুল সংখ্যক আবেদনের প্রক্রিয়াকরণ শেষ করছে। যা বিদেশে অবস্থিত বাংলাদেশের সকল দূতাবাসের যে কোন সময়ের তুলনায় সর্বোচ্চ। করোনা মহামারি পরিস্থিতিতেও দূতাবাসের সীমিত জনবল ও লজিস্টিক নিয়ে রাতদিন একটানা অক্লান্ত পরিশ্রমের ফলে এ কাজ শেষ করা সম্ভব হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানায়, এই সকল পাসপোর্ট ঢাকা থেকে দ্রুত এনে বিতরণ করার জন্য দূতাবাস যথাযথ উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে প্রবাসীরা যাতে দালাল চক্রের প্ররোচনায় প্রতারিত না হয়, সে জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে। পাসপোর্ট হাতে পাওয়ার জন্য দূতাবাসের ফেসবুক পেইজের সঙ্গে সংযুক্ত থেকে পাসপোর্ট সেবা নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa