জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সদস্য এবং লোহাগড়া উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন-কে অপহরণ ও হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি।

শনিবার (৩০ জানুয়ারি) এক প্রতিবাদ লিপিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, এক মাস আগে অপহরণের পর জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন-এর মরদেহ উদ্ধার কোনভাবেই মেনে নেয়া যায়না। অপহরণ ও হত্যা রহস্য উদঘাটন করে প্রকৃত দোষিদের আইনের মুখোমুখি করতে আইন-শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যদের প্রতি আহবান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান। তিনি বলেন, অপহরণ ও হত্যা বন্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের প্রয়াত জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সদস্য এবং লোহাগড়া উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন-কে অপহরণ ও হত্যার ঘটনায় একইভাবে তীব্র প্রতিবাদ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।