করোনা মুক্ত হয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি। মঙ্গলবার তাঁর করোনা টেস্ট এর ফলাফল নেগেটিভ এসেছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ জানুয়ারি জাতীয় পার্টি চেয়ারম্যানের করোনা টেস্টের ফলাফল পজেটিভ এসেছিলো। তাঁর কোন নেতিবাচক উপসর্গ ছিলো না। চিকিৎসকের পরামর্শে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান এর সুস্থতায় কামনায় যারা দোয়া করেছেন, চিকিৎসা সহায়তা দিয়েছেন এবং নিয়মিত সাহস যুগিয়েছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি।