ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি

রোমে ৫ প্রবাসী বাংলাদেশি ও ১ ব্যবসায়ী প্রতিষ্ঠান পেল ‘রেমিট্যান্স পুরস্কার’

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ১০ জানুয়ারি ২০২১   ২৯৯ বার পঠিত
রোমে ৫ প্রবাসী বাংলাদেশি ও ১ ব্যবসায়ী প্রতিষ্ঠান পেল ‘রেমিট্যান্স পুরস্কার’

আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে ৫ প্রবাসী বাংলাদেশি ও ১ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ‘রেমিট্যান্স পুরস্কার’ দিয়েছে রোমের বাংলাদেশ দূতাবাস। ইতালি থেকে বাংলাদেশে জুলাই ২০১৯-জুন, ২০২০ সময়ের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে তাদের এ পুরস্কার দেওয়া হয়।

দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে ইতালিতে নিযু্ক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান এ পুরস্কার বিতরণ করেন। রবিবার (১০ জানুয়ারি) ভোরে রোমের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

২০২০ সালের ‘রেমিট্যান্স পুরস্কার’ প্রাপ্তরা হলেন- ব্যক্তি ক্যাটাগরি (পুরুষ) কার্তিক চন্দ্র ঘোষ, সৈয়দ আবদুল্লাহ আল মাহমুদ, মো. সফিউল্লাহ, কামরুল হাসান এবং ব্যক্তি ক্যাটাগরি (মহিলা) মেহেনাস তাব্বাসুম। প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বাংলা এসআরএল।

উল্লেখ্য, বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারীদের উৎসাহ দেওয়ার লক্ষ্যে ২০১৯ সালে বাংলাদেশ দূতাবাস রোম ‘রেমিট্যান্স পুরস্কার’ চালু করে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa