ঢাকা
০৩ আগস্ট ২০২৬
দেশজুড়ে
বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩ জাতীয় সম্পদ রক্ষার ডাক: ১৫ আগস্ট ‘চট্টগ্রাম বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ ​ চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট:  চরম ভোগান্তিতে গৃহিণী ও যাত্রীরা পরিচ্ছন্ন দেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রাম দামপাড়ায় সিএমপি’র জাঁকজমকপূর্ণ ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ৩৯৭ শিশুর মুখে হাসি: হাতে পৌঁছালো চক-স্লেট ​ “পুলিশ কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী” কলাবাগানে জোড়া খুন: স্ত্রী-শাশুড়িকে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী

সিলেটে পলাতক আসামিসহ আটক ২

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ০৭ ডিসেম্বর ২০২০   ৩৩০ বার পঠিত
সিলেটে পলাতক আসামিসহ আটক ২

সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মামলা নং-১৬, তারিখ ২০/০৪/২০২০ ইং, ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১)-এর ১৯(খ)/৩৮/৪০-এর মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি মোঃ জুয়েল মিয়া(২৬)’কে আটক করে র‌্যাব-৯।

আটককৃত জুয়েল হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন দক্ষিণ বেপুড়া এলাকার মোঃ জহুর আলী’র ছেলে। পরবর্তীতে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার রানীর কোট আসাম পাড়া এলাকা থেকে ৫ কেজি গাঁজা জব্দসহ মাদক কারবারি মোঃ লিটন মিয়া(২৫)’কে আটক করে র‌্যাব।

আসামি লিটন হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন দুধপাতিল এলাকার আক্তার মিয়া’র ছেলে। পরে জব্দকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

উভয় বিষয় বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa