ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন

আজকের রাশিফল

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০   ৪০০ বার পঠিত
আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি বৃহস্পতি, সর্বগ্রাসী গ্রহ রাহু ও গ্রহমাতা চন্দ্রের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মিথুন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। বিবাহযোগ্যদের পূর্ব প্রস্তুতি নিতে হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। যার ফলে ব্যস্ত হয়ে থাকতে হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদের মীমাংসা হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ বন্ধুত্ব শুভফল প্রদান করবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হওয়ার সম্ভাবনা।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]

ভাইবোনদের কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতাপ্রাপ্ত হবেন। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। বিবাহযোগ্যদের বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে হবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে। মন সুর সংগীতে আকৃষ্ট থাকবে।

মিথুন [২১ মে-২০ জুন]

চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। শূন্য পকেট পূর্ণ শুধু নয়, ঋণমুক্তির পথ প্রশস্ত হবে। হারানো ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। শ্রম মেধা প্রযুক্তি ও অধ্যবসায়ের পরিপূর্ণ ফল প্রাপ্ত হবেন।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। হাতে থাকা প্রায় কাজই সহজে সম্পন্ন হবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতাপ্রাপ্ত হবেন। দূর থেকে আসা সংবাদ বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। কর্ম ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতানৈক্য চলবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণœ হয়ে পড়বে। বাড়ির ইলেকট্রনিক্স সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে প্রচুর ব্যয় হবে।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

পাওনা টাকা আদায় আটকে থাকা বিল পাস ও অচল ব্যবসা সচল হবে। দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। তীক্ষè নজর রাখুন।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের পথ খুলবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। বিবাহযোগ্যদের বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে হবে। রাগ জেদ বর্জনের সঙ্গে পরিশ্রমী হওয়ার আবশ্যকতা রয়েছে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। দুর্জন আত্মীয়বেশে সুখের সংসারে অশান্তির অনল জ্বালাতে পারে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। অবশ্য দম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। বিদেশগমনেচ্ছুদের বিদেশগমনের পথ খুলবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে। দ্বিচক্র যান বর্জন করুন।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

আকস্মিক ভাগ্যাকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে উঠবে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। অবশ্য শ্রমিক-কর্মচারী ও ড্রাইভারদের মনে মালিকপ্রীতি দেখা দেবে। কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয়-বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী হিসেবে গণ্য হবে। কর্ম অর্থ সুনাম যশ প্রত্যিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। শত্রু ও বিরোধীপক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa